বিষয়বস্তুতে চলুন

৩১ জানুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

৩১ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৪ (অধিবর্ষে ৩৩৫) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ৬৫৯ - খারেজীদের বিরুদ্ধে নহরওয়া যুদ্ধ সংঘটিত হয়।
  • ১৬০০ - ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের ফরমান বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়।
  • ১৬০৬ - ব্রিটিশ সংসদ ভবন উড়িয়ে দেয়ার মূল ষড়যন্ত্রকারী গাই ফক্স আত্মহত্যা করেছিলো।
  • ১৮৫৭ - রানি ভিক্টোরিয়া কানাডার রাজধানী হিসেবে অটোয়াকে পছন্দ করেন।
  • ১৯০৯ - আমেরিকার বিখ্যাত ম্যানহাটন সেতু উদ্বোধন করা হয়।
  • ১৯৪৩ - সোভিয়েত লাল ফৌজ ১৭ মাসব্যাপী বীরত্বপূর্ণ লড়াইয়ের পর জার্মান দখল থেকে স্তালিনগ্রাদ পুনরুদ্ধার করে।
  • ১৯৪৪ - হাঙ্গেরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৫০ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হাইড্রোজেন বোমা নামে একটি বোমা তৈরির কর্মসূচির কথা ঘোষণা দেন।
  • ১৯৫২ - মওলানা ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ নামে রাজনৈতিক দল গঠন।
  • ১৯৬৩ - ময়ূরকে ভারতের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়।
  • ১৯৬৮ - নাউরু স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭২ - ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধারা অস্ত্র সমর্পণ করেন।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, ফিজি এবং নিউজিল্যান্ড
  • ১৯৭৯ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনী ১৫ বছর পর স্বদেশভূমি ইরানে প্রত্যাবর্তন করেন।
  • ১৯৮৩ - নাইজেরিয়ায় সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়।
  • ১৯৯৯ - সুন্দরবনে ‘বিশ্ব ঐতিহ্য’ ফলক উদ্বোধন করা হয়।
  • ১৯৯৯ - রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বোরিস ইয়েলৎসিন পদত্যাগ করেন।
  • ১৯৯৬ - শ্রীলঙ্কার কলোম্বতে বিস্ফোরকে ভরপুর একটি ট্রাক সেন্ট্রাল ব্যাংকে ঢুকে পড়ে। এ বিস্ফোরণে প্রায় ৮৬ জনের মৃত্যু ঘটে ও ১৪শ জন আহত হয়।
  • ২০০০ - প্রশান্ত মহাসাগরে আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট-২৬১ দূর্ঘটনার শিকার হয়। বিমানের ৮৮ জন যাত্রীর সলিল সমাধি হয়।
  • ২০১০ - অ্যাভাটার সারাবিশ্বে $২ বিলিয়ন ডলার আয় করে।
  • ২০১২ - টয়োটা করোলা ৩৭ মিলিয়ন গাড়ি বিক্রি করে ইতিহাসে সবোর্চ্চ বিক্রিত গাড়ির রেকর্ড অর্জন করে।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

স্বাধীনতা দিবস (নাউরু)

বিশ্ব কুষ্ঠ দিবস (জানুয়ারি মাসের শেষ রবিবার)

বহিঃসংযোগ

[সম্পাদনা]